সোমবার ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ


আরাভ খান নামে আমি কাউকে চিনি না : সাবেক আইজিপি বেনজির
প্রকাশ: ১৮ মার্চ, ২০২৩, ৬:৩২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

আরাভ খান নামে আমি কাউকে চিনি না : সাবেক আইজিপি বেনজির

পুলিশ কর্মকর্তা হত্যার আসামি আরাভ খানকে নিয়ে গত কয়েকদিন ধরে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। মূলত ক্রিকেটার সাকিব আল হাসান সম্প্রতি দুবাইয়ে আরাভ খানের ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধনে দুবাই গেলে বিষয়টি আলোচনায় আসে।

এবার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমদ।  বানান সংশোধন সাপেক্ষে তার স্ট্যাটাসটি হুবহু তলে ধরা হলো-

‘সম্মানিত দেশবাসী,

আমি আপনাদের সবাইকে আশ্বস্ত ও সম্পূর্ণভাবে নিশ্চিত করতে চাই যে, ‘আরাভ ওরফে রবিউল ওরফে হৃদয়’ নামে আমি কাউকে চিনি না । আমার সঙ্গে তার এমনকি প্রাথমিক পরিচয়ও নেই।

আমি আমার ল’ এনফোর্সমেন্ট ক্যারিয়ারের পুরোটা সময় খুনি, সন্ত্রাসী, ড্রাগ ব্যবসায়ী, চোরাকারবারি, ভেজালকারি ও অপরাধীদের বিরুদ্ধে লড়াই করেছি, কখনোই সখ্যতা নয়।

আপনাদের অফুরান ভালোবাসা, সমর্থন ও সহযোগিতার জন্য অশেষ কৃতজ্ঞতা।’

প্রসঙ্গত, পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলায় পলাতক রয়েছেন আরাভ খান। এ ছাড়া তার বিরুদ্ধে রয়েছে আরও হত্যা, ধর্ষণ, অস্ত্রসহ অন্তত ৯ মামলা।

আরাভ খানকে দেশে ফিরিয়ে আনার সব চেষ্টা হচ্ছে বলে শনিবার জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এদিন তেজগাঁওয়ে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে এক অনুষ্ঠান যোগদান শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এরই মধ্যে তাকে (আরাভ খান) ধরতে ইন্টারপোলের সহযোগিতা চাওয়া হয়েছে। তাকে দেশে ফেরাতে সব রকম চেষ্টা চলছে।

উল্লেখ্য, ২০১৮ সালের ৮ জুলাই রাজধানীর বনানীর একটি বাসায় খুন হন বিশেষ শাখার পুলিশ পরিদর্শক মামুন ইমরান খান। পর দিন তার লাশ বস্তায় ভরে গাজীপুরের উলুখোলার একটি জঙ্গলে নিয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার   সারদা পুলিশ একাডেমি থেকে লাপাত্তা ডিআইজি এহসানউল্লাহ   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ২০ লাখ টাকা ঘুস নিয়ে বদলীর অভিযোগ   বরিশালে ফরচুন মিজানের ভাই রবিউল আটক
Translate »