শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


আ. লীগ-জাপা নির্বাচনে অংশ নিতে পারবে না: সারজিস আলম
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

আ. লীগ-জাপা নির্বাচনে অংশ নিতে পারবে না: সারজিস আলম

অনলাইন নিউজ :  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ভবিষ্যতে আর কোনো নির্বাচনে যাতে অংশ নিতে না পারে। এদের বিচার করতে হবে।
আইনগত বাধা না থাকার পরও কোন চাপের কারণে এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার সাহস করতে পারছে না নির্বাচন কমিশন। এটা তাদের ব্যর্থতা, তারা এটুকু সাহস দেখাতে পারছে না।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে মৌলভীবাজার শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে সারজিস আলম এসব কথা বলেন।এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হক, যুগ্ম সদস্যসচিব ও সিলেট অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রীতম দাশ উপস্থিত ছিলেন। এর আগে মৌলভীবাজার জেলা ও উপজেলা কমিটির নেতাদের নিয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

প্রতীকের বিষয়ে তিনি বলেন, আমরা শাপলার ক্ষেত্রে আলাদা অপশন দিয়েছি। আমরা সাদা শাপলা দিয়েছি, লাল শাপলা দিয়েছি। সবচেয়ে দুঃখের কথা, অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে একটি স্বাধীন প্রতিষ্ঠান (নির্বাচন কমিশন) কোনো আইনগত বাধা না থাকার পরও অন্য কোনো চাপের কারণে তারা এটা দেওয়ার সাহস করতে পারছে না। এটা তাদের বড় ব্যর্থতা, এটুকু সাহস তারা দেখাতে পারছে না।

তিনি আরও বলেন, আমরা নতুন করে আবার আবেদন করেছি। তারা বলছে, শাপলা প্রতীক সংযুক্ত করা হয়নি। আমরা আশা করছি, শাপলা প্রতীক সংযুক্ত করা হবে। আমরা সেটা মার্কা হিসেবে পাব।

রাজনৈতিক দলের বিষয়ে তিনি আরও বলেন, ‘২৪, ১৮, ১৪-এর নির্বাচনে যারা অংশগ্রহণ করে সুবিধা ভোগ করেছেন, যারা ওই সময় সব সুযোগ-সুবিধা নিয়ে আওয়ামী লীগকে সরকারি দলের বৈধতা দিয়েছেন, তাদের আগামী নির্বাচনে অংশগ্রহণ করার কোনো অধিকার নেই। আমাদের অবস্থান স্পষ্ট—আওয়ামী লীগের প্রশ্নে বলেছি, জাতীয় পার্টির প্রশ্নে বলেছি, তাদের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করার দিকে যেতে হবে।

গণ অধিকার পরিষদের সঙ্গে একীভূত হওয়া নিয়ে আলোচনা প্রসঙ্গে সারজিস বলেন, তাদের (গণ অধিকার) পজিটিভ চিন্তাধারা রয়েছে, আমরাও এ বিষয়ে পজিটিভ। আলোচনা চলছে। আলোচনা পজিটিভভাবে এগিয়ে যাচ্ছে। এখনো ফাইনাল সিদ্ধান্ত হয়নি। ফাইনাল সিদ্ধান্ত হলে আপনারা জানতে পারবেন।

নির্বাচনসংক্রান্ত প্রশ্নের জবাবে সারজিস বলেন, আমাদের দেশে নির্বাচনের যে সময় জানুয়ারি-ফেব্রুয়ারি, এটা নিয়ে আমাদের জায়গা থেকে বিরোধিতা জানাইনি। আমরা জনগণের প্রত্যাশাটা তুলে ধরেছি। আমরা বলেছি, মৌলিক সংস্কারগুলো যদি না হয়, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন যদি না হয়…এত বড় যে গণহত্যা হলো, এটার যদি ন্যূনতম বিচারিক প্রক্রিয়া দৃশ্যমান না হয়, তাহলে আপনি যে সময়সীমাই বলেন না কেন, সেই সময় জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা।

গণহত্যায় জড়িত ব্যক্তিদের বিচারিক প্রক্রিয়া দৃশ্যমান হলে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে তাদের কোনো সমস্যা নেই বলে তিনি জানান।

সংবাদ সম্মেলনের আগে সারজিস আলম মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং জেলার চিকিৎসা ব্যবস্থাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »