শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তারের বিরুদ্ধে কোটি টাকার কমিশন বাণিজ্যের অভিযোগ
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১:৩৭ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তারের বিরুদ্ধে কোটি টাকার কমিশন বাণিজ্যের অভিযোগ

অনলাইন নিউজ: গণপূর্ত অধিদপ্তরের ইডেন বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুস সাত্তারকে গত জুলাই মাসে বদলি করা হলেও তিনি নতুন কর্মস্থলে যোগ দেননি। তদবির করে সময় বাড়িয়ে নেন আরও এক মাস। এই সুযোগে চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতাধীন প্রায় ৯ কোটি টাকার কাজ তড়িঘড়ি করে অনুমোদন দেন ঠিকাদারদের। অভিযোগ রয়েছে, এসব কাজের বিনিময়ে তিনি ঠিকাদারদের কাছ থেকে ১০ শতাংশ কমিশন নিয়েছেন। এক মাসেই প্রায় ৯০ লাখ টাকা কমিশন গ্রহণ করেছেন বলে অভিযোগ উঠেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ সচিবালয়ের অভ্যন্তরে আটটি ভবনের সংস্কারের জন্য সদ্য সমাপ্ত অর্থবছরে প্রায় ২০ কোটি টাকা ব্যয় দেখানো হয়। কিন্তু বাস্তবে বেশ কিছু কাজ না করেই কাগজপত্রে সম্পন্ন দেখানো হয়েছে। এতে প্রায় পাঁচ কোটি টাকা লোপাট হয়, যার একটি বড় অংশ ভাগ পান নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তারসহ অন্যান্য সংশ্লিষ্ট প্রকৌশলীরা। গোপন দরপত্রের নামে এসব অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

অভিযোগ রয়েছে, গত তিন বছরে ইডেন গণপূর্ত বিভাগে সংস্কার কাজের নামে প্রায় ১৫ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। শুধু সংস্কার কাজ না করেই কমিশন বাবদ নির্বাহী প্রকৌশলী সাত্তারের প্রাপ্ত অর্থের পরিমাণ দাঁড়ায় প্রায় ছয় কোটি টাকা। সংশ্লিষ্টরা দাবি করছেন, সরেজমিন তদন্তে গেলে এসব অনিয়মের প্রমাণ মিলবে।

সরকারি নথি অনুযায়ী, ইডেন গণপূর্ত বিভাগ সচিবালয়ের মোট নয়টি ভবনের সংস্কারের জন্য ২০২৩-২৪ অর্থবছরে দেড় শতাধিক কাজের তালিকা তৈরি করে। খরচ দেখানো হয় প্রায় ২২ কোটি টাকা। বিগত তিন অর্থবছরে ব্যয় দেখানো হয় প্রায় ৬০ কোটি টাকা। তবে তদন্তে দেখা গেছে, এসব কাজের একটি বড় অংশই আসলে বাস্তবে হয়নি। বরং একই ভবনের একই ফ্লোরে একই কাজকে কয়েকটি ভাগে দেখিয়ে বারবার খরচ দেখানো হয়েছে।

বছরের পর বছর একই ধাঁচের অভিযোগ পাওয়া যাচ্ছে—দরজা-জানালা মেরামত, রঙ করা কিংবা ছোটখাটো সংস্কারের নামে বিল দেখানো হলেও কাজের বাস্তব অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। প্রকৌশলী সাত্তার ও অন্যান্য কর্মকর্তারা ঠিকাদারদের সঙ্গে যোগসাজশ করে কাজ না করেই বিল উত্তোলন করেছেন বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে অর্থবছরের শেষ সময় মে ও জুন মাসে বেশিরভাগ কার্যাদেশ দেওয়া হয়েছে, যা অনিয়মের সন্দেহ আরও বাড়াচ্ছে।

বিতর্কিত এই নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তারকে সম্প্রতি ঢাকা গণপূর্ত বিভাগ-২–এ প্রাইজ পোস্টিং দেওয়া হয়েছে বলে জানা গেছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »