শুক্রবার ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ


দেশে ফিরলেন রকিব, ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন মাহি
প্রকাশ: ১৯ মার্চ, ২০২৩, ৪:২৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

দেশে ফিরলেন রকিব, ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন মাহি

দেশে ফিরেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহির স্বামী রকিব সরকার। রবিবার (১৯ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন মাহি। পরে সেখান থেকে তিনি তার ঢাকার বাসভবনে চলে যান।

রকিব সরকার গাজীপুর মহানগরীর বাসন থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। সৌদি আরব থেকে ফেরার পর তিনি সাংবাদিকদের বলেন, ‘মিথ্যা মামলাগুলো আমি আইনগতভাবে মোকাবিলা করবো। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, সত্যের জয় হবে।’ তিনি কোনও অপরাধ করেননি বলেও দাবি করেন রকিব।

সম্প্রতি ওমরাহ পালনে সৌদি আরব যান মাহিয়া মাহি ও তার স্বামী রকিব। সেখান থেকেই গত শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে মাহি অভিযোগ করেন, গাজীপুরে তার স্বামীর গাড়ির শো-রুমে ভাঙচুর চালানো হয়েছে। ওই ঘটনায় পুলিশের সংশ্লিষ্টতা এবং ‘ঘুষ’ নেওয়ার অভিযোগও করেন তিনি। এরপর মানহানির অভিযোগ এনে মাহি ও তার স্বামী রকিব সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে পুলিশ। এ ছাড়া জমি দখলের অভিযোগে তাদের বিরুদ্ধে হুকুমের আসামি করে আরও একটি মামলা করেন স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন।

মামলার খবর পেয়েই শনিবার (১৮ মার্চ) সৌদি আরব থেকে দেশে ফেরেন মাহি। তবে তার সঙ্গে ফেরেননি রকিব। দেশে ফেরার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাহিকে গ্রেফতার করা হয়। পরে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালতের বিচারক মো. ইকবাল হোসেন তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিকালে একই আদালতে জামিনও পান তিনি। কয়েকঘণ্টার ব্যবধানে রাতে কারাগার থেকে মুক্ত হয়ে বের হয়ে আসেন মাহি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার   সারদা পুলিশ একাডেমি থেকে লাপাত্তা ডিআইজি এহসানউল্লাহ   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ২০ লাখ টাকা ঘুস নিয়ে বদলীর অভিযোগ   বরিশালে ফরচুন মিজানের ভাই রবিউল আটক
Translate »