বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ


ধর্ষণের অভিযোগ শাকিবের ‍বিরুদ্ধে, বুবলী শোনালেন আতিথেয়তার গল্প
প্রকাশ: ২০ মার্চ, ২০২৩, ১২:১৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ধর্ষণের অভিযোগ শাকিবের ‍বিরুদ্ধে, বুবলী শোনালেন আতিথেয়তার গল্প

বিনোদন প্রতিবেদক
:
দেশের জনপ্রিয় নায়ক শাকিব খানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার প্রযোজক রহমত উল্লাহ। সেই অভিযোগের বিপরীতে শাকিব খান বলছেন, রহমত উল্লাহ সিনেমাটির প্রযোজকই নন; এর প্রযোজক জানে আলম। শনিবার দিবাগত রাতে ওই প্রযোজকের বিরুদ্ধে মামলা করতে থানায়ও যান শাকিব। কিন্তু ত্রুটিপূর্ণ আবেদন থাকায় মামলায় নেননি পুলিশ।

ঠিক এই সময়েরই অস্ট্রেলিয়ার শুটিংয়ের ইস্যু টেনে স্ট্যাটাস দেন বুবলী। কারণ ‘সুপার হিরো’ সিনেমার নায়িকা হিসেবে বুবলীর স্ট্যাটাসও এ ঘটনায় প্রাসঙ্গিক। বুবলী তার এই স্ট্যাটাসে শাকিবের মামলা বা গ্রেপ্তার নয়, শোনালেন আতিথেয়তার সুন্দর গল্প।

বুবলী লিখেন, ২০১৮ সালে ‘সুপার হিরো’ সিনেমার শুটিংয়ের সময় অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্য সরকারের তখনকার সংস্কৃতিমন্ত্রী রে উইলিয়ামস রাজ্য সংসদ ভবনের নিজ কার্যালয়ে শাকিব খানসহ অন্যান্য শিল্পী-কুশলীকে মধ্যাহ্নভোজের আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই ডাকে সাড়া দিয়ে নির্মাতা আশিকুর রহমানসহ অস্ট্রেলিয়া সরকারের আতিথেয়তা গ্রহণ করেন তারা।

বুবলী বলেন, ‘‘সংস্কৃতিবিষয়ক মন্ত্রীর আতিথেয়তায় আমরা বেশ মুগ্ধ হয়েছিলাম। সিনেমাটির অস্ট্রেলিয়ায় শুটিংয়ের ব্যাপারে তারা অনুমতি দেওয়ার পাশাপাশি নানাভাবে সহযোগিতা করেন। এর জন্য আমরা কৃতজ্ঞতাও প্রকাশ করেছি। ‘সুপার হিরো’ সিনেমার মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার বিভিন্ন দর্শনীয় স্থান আমাদের দর্শকদের সামনে তুলে ধরছি, এজন্য দুজন মন্ত্রী আমাদের ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি দুই দেশের সাংস্কৃতিক বিনিময়ে অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে যেকোনো সহযোগিতা করার আশ্বাসও দেন।’’

সর্বশেষ বাক্যে বুবলী বোঝাতে চেয়েছেন, অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা তিক্ত নয়, বরং সুন্দর ছিল। তার ভাষায়— ‘সুন্দর এবং সম্মানের অভিজ্ঞতা বরাবরই স্বচ্ছ ও সত্য।’

রহমত উল্লাহর অভিযোগে বলা হয়েছে, ২০১৭ সালে অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার দৃশ্যধারণের সময় এক নারী সহপ্রযোজককে ‘ধর্ষণ’ করেন শাকিব খান। সেই অভিযোগপত্রে তিনি এ-ও জানান, ২০১৮ সালে নাকি অস্ট্রেলিয়া পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন শাকিব।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

প্রধান সম্পাদক : শাহীন খান আজাদ

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »