বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ


ধুম্রজাল :সাইদুল হক
প্রকাশ: ১৮ মার্চ, ২০২৩, ৭:২৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ধুম্রজাল :সাইদুল হক

সাইন্স মতে,
সবকিছুরই থাকে কার্যকারণ;
ধর্ম মতে,
সব ঘটনার কারণ খোঁজা বারণ।

রাজনীতিবিদগণ,
আমজনতার সামনে ঝুলাবে মুলো;
আমলা বিজি স্তুতি কাজে,
চোখে রঙিন চশমা, কানে ঘন তুলো!

উন্নয়ন মানে জেন্ডার সমতা
আর সামাজিক ইনক্লুশন;
নির্বাচন তবে কি ইস্তেহার সর্বস্ব
পাবলিক কনফিউশান?

মুরুব্বিরা আফসোস করেন,
গেল রসাতলে আজি সব;
সাংবাদিকের মসি হয়েছে অসি,
শিক্ষালয়ে অশিক্ষার কলরব!

পোলাপান সব, হাতের মুঠোয়
করছে বিশ্ব দেখার ফন্দি;
সামাজিকতার জ্ঞানশূন্য হয়ে,
তারা আজ চারদেয়ালে বন্দী!

পেটের ক্ষুধায় গেলাম মরে,
বিষের দামও চড়া;
বাজার মূল্য উঠেছে আকাশে,
তাকে যাবে কি ধরা?

আমি ক্লান্ত-ভ্রান্ত পথিক,
পথের কি নেই শেষ?
জগতের এ ধুম্রজালে
ফাঁস লেগেই শেষ!

লেখক :শিক্ষানুরাগী, লেখক ও সমাজসেবক,বরিশাল।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

প্রধান সম্পাদক : শাহীন খান আজাদ

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »