শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশাল কোতোয়ালি মডেল থানা থেকে পালালেন ছাত্রলীগ নেতা
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১:৫১ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশাল কোতোয়ালি মডেল থানা থেকে পালালেন ছাত্রলীগ নেতা

অনলাইন নিউজ:বরিশাল কোতোয়ালি মডেল থানা থেকে পালিয়েছে জয় সাহা (৩০) নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক সাবেক নেতা। এ ঘটনায় এক পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে।জয় সাহা (৩০) বরিশাল জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও নগরীর বেলতলা এলাকার যুগল কৃষ্ণ সাহার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মো মিজানুর রহমান। তিনি বলেন, এক আসামিকে গ্রেফতার করে থানায় আনার পর নাম ঠিকানা লিখে গারদ খানায় নিয়ে যাওয়ার সময় দৌড়ে পালিয়ে যান। পালিয়ে যাওয়া আসামি জয়কে গ্রেফতার করতে কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।

থানা সূত্রে জানা যায়, রাইডার রাব্বি গ্রুপের সদস্য এই জয় সাহা। গত পাঁচ মাস আগে বরিশাল আদালত প্রাঙ্গণে জয় বাংলা স্লোগান দিয়ে নাশকতা চেষ্টা করা মামলার ৬ নাম্বার আসামি জয়। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সোমবার রাত ৮টার দিকে নগরীর মহসিন মার্কেট এলাকা থেকে কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি টিম জয়কে গ্রেফতার করে। এরপর রাত ৯টার দিকে দায়িত্বরত পুলিশ সদস্যের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান তিনি।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম বলেন, জয়কে গ্রেফতার করতে আমাদের একাধিক টিম মাঠে কাজ করছে। আর দায়িত্ব অবহেলার কারণে পুলিশ সদস্য রাজুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

প্রধান সম্পাদক : শাহীন খান আজাদ

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »