শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশাল পাউবোর সহকারী প্রকৌশলী আল আমিনের অবৈধ সম্পদ
প্রকাশ: ২০ জানুয়ারি, ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশাল পাউবোর সহকারী প্রকৌশলী আল আমিনের অবৈধ সম্পদ

বরিশাল অফিস :   বরিশাল পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) এক সহকারী প্রকৌশলীর বিপুল সম্পদের তথ্য নিয়ে নগরজুড়ে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযুক্ত প্রকৌশলীর নাম আল আমিন। অভিযোগ রয়েছে, সরকারি চাকরিতে মাত্র ২২ হাজার টাকা মূল বেতন পেলেও তিনি বরিশাল নগরীর রুপাতলি হাউজিং এলাকায় প্রায় ১৬ কোটি টাকা মূল্যের একটি ৯ তলা ভবনের মালিক।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৪ বছরের চাকরিজীবনে আল আমিনের নামে এবং নামে-বেনামে বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় বিপুল পরিমাণ সম্পদ গড়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে। এর মধ্যে রুপাতলি হাউজিং এলাকার বহুতল ভবনটি সবচেয়ে বেশি আলোচনায় এসেছে। এছাড়া তার আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠদের নামে একাধিক প্লট, ফ্ল্যাট এবং বিভিন্ন ব্যবসায়িক বিনিয়োগ রয়েছে বলেও দাবি স্থানীয়দের।

অভিযোগকারীদের দাবি, সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে এসব সম্পদ অর্জন করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড কিংবা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো তদন্ত হয়নি।

এদিকে সচেতন মহল মনে করছেন, বিষয়টি দ্রুত দুর্নীতি দমন কমিশন (দুদক)সহ সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

প্রধান সম্পাদক : শাহীন খান আজাদ

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »