বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ


মাহিকে নিয়ে মুখ খুললেন জয়া
প্রকাশ: ১৮ মার্চ, ২০২৩, ৬:৫৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মাহিকে নিয়ে মুখ খুললেন জয়া

স্বামীর সঙ্গে নয় মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় সৌদি আরবে গিয়েছিলেন মাহিয়া মাহি। পালন করেছেন ওমরাহ।
কিন্তু দেশে ফিরতেই গ্রেফতার হয়ে এখন তার অবস্থান গাজীপুর জেলা কারাগারে।

ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের দায়ের করা মামলায় গ্রেফতার হয়েছেন এই অভিনেত্রী। এরপর গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্টেট আদালতের নির্দেশে তাকে পাঠানো হয়েছে কারাগারে।

এ ঘটনায় সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজের তারকা কিংবা গণমাধ্যমকর্মী অনেকেই প্রতিক্রিয়া জানাচ্ছেন। সেই তালিকায় রয়েছেন অভিনেত্রী জয়া আহসানও।

সামাজিকমাধ্যমে এই অভিনেত্রী লেখেন, মাহিয়া মাহিকে ডিজিটাল নিরাপত্তা আইনে প্রেফতার করা হয়েছে। মাত্রই খবরে পড়লাম, পুলিশ তাকে রিমান্ডে আনার আবেদন করলেও আদালত তা মঞ্জুর করেননি। মাহি জনপ্রিয় অভিনেত্রী, কিন্তু দেশের সব নাগরিকের মতো তিনিও আইনের অধীন। তবে এই কথাটা বিশেষভাবে মনে রাখা দরকার, তিনি এখন ৯ মাসের অন্তঃসত্ত্বা। তার অভিযোগের তদন্ত চলুক, কিন্তু একজন গর্ভধারিণী মায়ের এবং তার সন্তানের যেন কোনও ক্ষতি না হয়।

মাহি ও তার গর্ভের সন্তানের ব্যাপারে সংবেদনশীল থাকার অনুরোধ জানিয়ে জয়া আরো লেখেন, রিমান্ড মঞ্জুর না করার জন্য বিজ্ঞ আদালতকে ধন্যবাদ জানাই। পুলিশের কর্মকর্তাদেরও অনুরোধ করবো, মা আর অনাগত শিশুর যেন কোনও ক্ষতি না হয়, সে ব্যাপারে সংবেদনশীল থাকবেন।

এর আগে মাহির গ্রেফতারে প্রতিবাদ ও ডিজিটাল নিরাপত্তা আইনের বাতিল চেয়ে সরব হয়েছেন নির্মাতা শিহাব শাহীন, আশফাক নিপুণ, রেদওয়ান রনি, নায়িকা জাহারা মিতু, নায়ক আদর আজাদ, তমা মির্জা, জাহরা মিতু, মেহের আফরোজ শাওনসহ অনেকে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার   সারদা পুলিশ একাডেমি থেকে লাপাত্তা ডিআইজি এহসানউল্লাহ   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ২০ লাখ টাকা ঘুস নিয়ে বদলীর অভিযোগ   বরিশালে ফরচুন মিজানের ভাই রবিউল আটক
Translate »