শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ


মা হওয়ার খবরে সিলমোহর ক্যাটরিনার
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ২:১৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

মা হওয়ার খবরে সিলমোহর ক্যাটরিনার

কদিন ধরে চর্চায় ক্যাটরিনা কাইফের অন্তঃসত্তা হওয়ার বিষয়টি। তবে মুখে তালা এঁটে ছিলেন অভিনেত্রী। এবার মুখ খুললেন। সামাজিক মাধ্যমে লিখলেন নিজের মা হওয়া নিয়ে।

আজ ২৩ ডিসেম্বর নিজের সোশ্যাল হ্যান্ডেলে ছবি প্রকাশ করেছেন ক্যাট। সেখানে উঁকি দিয়েছে স্ফীতোদর। ছুঁয়ে দেখছেন ভিকি কৌশল। নায়িকার মুখে তৃপ্তির হাসি। ক্যাপশনে লিখেছেন, ‘‘আমাদের জীবনের সব থেকে সুন্দর অধ্যায় শুরু করতে চলেছি। এত ভালোবাসায় ও কৃতজ্ঞতায় আমাদের হৃদয় পরিপূর্ণ।’’

এতদিন ক্যাটরিনার এই খবরের অপেক্ষায় ছিলেন ভক্তরা। তাই পোস্ট দিতেই ভাইরাল হয় তা। মন্তব্যের ঘরে মুহুর্মুহু শুভেচ্ছা জানাতে থাকেন অনুরাগীরা। বলিউড তারকারাও অভিনন্দন রেখে গেছেন কমেন্টবক্সে।

জাহ্নবী কাপুর লেখেন, ‘অনেক অনেক অভিনন্দন।’ নেহা ধুপিয়া লেখেন, ‘ভীষণ ভীষণ ভালো লাগছে। চিৎকার করছি। কাদঁছি। তোমাদের দুজনকে ভীষণ ভালোবাসি।’ এক নেটিজেন লেখেন, ‘তিন বছরের জল্পনা কল্পনার পর অবশেষে শান্তি। দারুণ লাগছে খবর শুনে।’

এর আগে এক সূত্র জানিয়েছিল, চলতি বছর-ই ক্যাটের কোলে আসবে নতুন অতিথি। আগামী অক্টোবর কিংবা নভেম্বরে সন্তান জন্ম দিতে পারেন নায়িকা। এ নিয়ে কিছু না বললেও মা হওয়ার খবরে সিলমোহর দিলেন অভিনেত্রী।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

প্রধান সম্পাদক : শাহীন খান আজাদ

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »