শুক্রবার ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


যশোরের নরেন্দ্রপুরে অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা’র কার্ড বিতরণ
প্রকাশ: ৬ মার্চ, ২০২৩, ৪:৪৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

যশোরের নরেন্দ্রপুরে অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা’র কার্ড বিতরণ

যশোর ব্যুরো : “প্রতিবন্ধীদের ভাতা প্রদান, শেখ হাসিনারই অবদান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের ১২০ জন অস্বচ্ছল প্রতিবন্ধী ব্যক্তির মাঝে ভাতা’র বই বিতরণ করা হয়েছে।

সোমবার (০৬ মার্চ) নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের সচিব নাজমা খাতুনের সভাপতিত্বে সকালে ইউনিয়ন পরিষদ ভবনের হলরুমে ভাতা’র কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান রাজু আহম্মেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ২০২২-২০২৩ অর্থবছরের সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় আজ অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতার কার্ড আপনাদের হাতে তুলে দেওয়া হলো ৷ বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র স্বদিচ্ছায় আপনারা সবধরণের সুবিধা পাচ্ছেন আগামীতেও পাবেন ৷

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ভাতা সুবিধাভূগীদের মাঝে বিনামূল্যে এসব কার্ডের মাধ্যমে ভাতার টাকা বিতরণ করছেন ৷ এসব ভাতার কার্ড করতে একটি টাকাও লাগেনা, তাই আপনারা কার্ড বাবদ কাউকে কোন টাকা দেবেন না।

ইউপি চেয়ারম্যান রাজু আহম্মেদ আরোও বলেন, জঙ্গি ও সন্ত্রাসবাদের দল বিএনপিকে প্রশ্রয় দেয়া যাবে না। তাদেরকে সুযোগ দিলে তারা আবারো দেশে অরাজকতা সৃষ্টি করে দরিদ্র লোকদের জীবনযাত্রায় হুমকি হয়ে দাঁড়াবে। তাই আসুন আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সকলে একতাবদ্ধভাবে কাজ করি।

এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য ফসিয়ার রহমান, আ: মালেক, আ: রাজ্জাক, মকবুল হোসেন, মনিরুজ্জামান শাকির, রহিমা বেগম, তানজিলা খাতুন সহ বিভিন্ন নেতৃবৃন্দ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার   সারদা পুলিশ একাডেমি থেকে লাপাত্তা ডিআইজি এহসানউল্লাহ   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ২০ লাখ টাকা ঘুস নিয়ে বদলীর অভিযোগ   বরিশালে ফরচুন মিজানের ভাই রবিউল আটক   দালাইলামা মডেলে হাসিনাকে নিয়ে নানা পরিকল্পনা দিল্লির   শিক্ষা প্রকৌশল অধিদফতর বরিশালে বাস্তবায়ন করছে ৭শ’ কোটি টাকার প্রকল্প   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদেরের বিরুদ্ধে বদলী বাণিজ্যের অভিযোগ   চলন্ত বিআরটিসি বাসে অগ্নিকাণ্ড,সব যাত্রী নিরাপদে   কাজ ফেলে পালিয়েছে মাফিয়া আমু’র ঘনিষ্ঠ ঠিকাদার
Translate »