বৃহস্পতিবার ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


লোক দেখানো নকল মানুষ আমি না: পরীমণি
প্রকাশ: ১৬ মার্চ, ২০২৩, ১১:০০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

লোক দেখানো নকল মানুষ আমি না: পরীমণি

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। তিনি অন্য সবার থেকে যেন একটু ব্যতিক্রম।
কোন লুকোচুরি করতে পছন্দ করেন না, যা বলেন সরাসরি। সামাজিকমাধ্যমে পোস্টের মাধ্যমেও নানা বিষয় তুলে ধরেন তিনি।

বৃহস্পতিবার ভোর রাতে এক পোস্টের মাধ্যমে কাউকে খোঁচা দিয়ে দিলেন পরী। কারো নাম উল্লেখ না করে সেই স্ট্যাটাসে তিনি লেখেন, রাত সাড়ে ৩টায় বাসা থেকে বের হয়ে…, ফ্যামিলি লাভিং স্ট্যাটাস আমিও দিতে চাই! কিন্তু পারি না। কারণ আমি লোক দেখানো নকল মানুষ না।

এদিকে, পরীর সেই স্ট্যাটাসে মন্তব্য করেছেন তার স্বামী শরীফুল রাজ। তিনি লেখেন, দেখায়ে কেউ আসল আর নকল হতে পারলে তো হতোই। আমরা সবাই মানুষ এবং তুমি একজন মহান মা।

রাজের সেই মন্তব্যের উত্তরও দিয়েছেন পরীমণি। তিনি লেখেন, সেটাই কেউ দেখায়ে হইতে পারে না। সাময়িক দেখায়ে সরাইতে বাধ্য হয়। কারণ ওই যে, সবশেষে মানুষের বিবেকের তাড়না বলে একটা জিনিস আছে তো।

পরীর এই মন্তব্যের সঙ্গেও তাল মিলিয়ে উত্তর দিয়েছেন রাজ। তিনি লেখেন, পরী বিবেকের তাড়নায় তো বেঁচে আছি।

স্ট্যাটাস, পাল্টাপাল্টি মন্তব্য করলেও কোথাও কারো নাম উল্লেখ করেননি তারা। কি কারণে এবং কার উদ্দেশ্যে এসব পোস্ট তাও পরিষ্কার করেননি পরী।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার   সারদা পুলিশ একাডেমি থেকে লাপাত্তা ডিআইজি এহসানউল্লাহ   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ২০ লাখ টাকা ঘুস নিয়ে বদলীর অভিযোগ   বরিশালে ফরচুন মিজানের ভাই রবিউল আটক   দালাইলামা মডেলে হাসিনাকে নিয়ে নানা পরিকল্পনা দিল্লির   শিক্ষা প্রকৌশল অধিদফতর বরিশালে বাস্তবায়ন করছে ৭শ’ কোটি টাকার প্রকল্প   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদেরের বিরুদ্ধে বদলী বাণিজ্যের অভিযোগ   চলন্ত বিআরটিসি বাসে অগ্নিকাণ্ড,সব যাত্রী নিরাপদে   কাজ ফেলে পালিয়েছে মাফিয়া আমু’র ঘনিষ্ঠ ঠিকাদার   জেলের স্ত্রীকে ভয় দেখিয়ে হিজলা মৎস্য কর্মকর্তার ঘুষ গ্রহণ   বরগুনার কৃষি কর্মকর্তার অফিসই বাসা!
Translate »