বৃহস্পতিবার ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


সড়কে ফেব্রুয়ারি মাসে ৪৮৭ জনের মৃত্যু
প্রকাশ: ৯ মার্চ, ২০২৩, ২:১০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

সড়কে ফেব্রুয়ারি মাসে ৪৮৭ জনের মৃত্যু

দেশে ফেব্রুয়ারি মাসে ৪৩৯টি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ৪৮৭ জন ও আহত হয়েছেন ৭১২ জন। নিহতদের মধ্যে নারী ৫৪ ও শিশু ৬৮ জন।

এসব দুর্ঘটনার মধ্যে ১৮৩টির সঙ্গে জড়িত মোটরসাইকেল। মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতের হারও বেশি। এ বাহনে দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৯৬ জন, যা মোট নিহতের ৪০.২৪ শতাংশ। এছাড়া দুর্ঘটনায় পথচারী নিহত হয়েছেন ১০৮জন।

যানবাহনের চালক ও সহকারি নিহত হয়েছেন ৭২ জন। বুধবার বেসরকারি সংগঠন রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করেছে সংগঠনটি।

সংগঠনটি তাদের পর্যালোচনায় বলেছে, ট্রাক-কাভার্ডভ্যান-পিকআপসহ পণ্যবাহী দ্রুতগতির যানবাহন ও মোটরসাইকেল দুর্ঘটনা বাড়ছে। মানসিক ও শারীরিকভাবে অসুস্থ ড্রাইভারদের বেপরোয়া গতিতে পণ্যবাহী যানবাহন চালানো এবং অপ্রাপ্ত বয়স্ক ও যুবকদের বেপরোয়া মোটরসাইকেল চালানোর কারণে তারা নিজেরা দুর্ঘটনায় পড়ছে।

আবার অন্যান্য যানবাহনকেও আক্রান্ত করছে। প্রতিবেদনে গণপরিবহন সহজ, সাশ্রয়ী ও উন্নত করা এবং যানজট কমানোর সুপারিশ করা হয়। একইসঙ্গে মোটরসাইকেল নিরুৎসাহিত করা জরুরি বলেও মন্তব্য করা হয়।

প্রতিবেদনে সড়কের পাশাপাশি নৌ ও রেল দুর্ঘটনার তথ্যে উল্লেখ করা হয়। এতে বলা হয়, ফেব্রুয়ারি মাসে ৯টি নৌ দুর্ঘটনায় ১৬ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন। ১৭টি রেলপথ দুর্ঘটনায় ১৪ জন নিহত এবং ৫ জন আহত ও ৩০ হাজার লিটার জ্বলানি তেল নষ্ট হয়েছে।

ঢাকা বিভাগে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটে উল্লেখ করে এতে বলা হয়, ঢাকা বিভাগে ফেব্রুয়ারি মাসে ১১৩টি দুর্ঘটনায় ১২১ জন নিহত হন। সবচেয়ে কম ২২টি দুর্ঘটনায় ২২ জন নিহত হয়েছে ময়মনসিংহ বিভাগে।

একক জেলা হিসেবে ঢাকায় সবচেয়ে বেশি ৩৩টি দুর্ঘটনায় ৩৬ জনের প্রাণহানি ঘটেছে। সবচেয়ে কম মেহেরপুর জেলায় ৩টি দুর্ঘটনা ঘটলেও কোনো প্রাণহানি ঘটেনি। রাজধানী ঢাকায় ২৩টি দুর্ঘটনায় ১৮ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন।

সড়ক দুর্ঘটনার ধরন সম্পর্কে বলা হয়, ৬৮টি (১৫.৪৮ শতাংশ) মুখোমুখি সংঘর্ষ, ২০১টি (৪৫.৭৮ শতাংশ) নিয়ন্ত্রণ হারিয়ে, ১১২টি (২৫.৫১ শতাংশ) পথচারীকে চাপা/ধাক্কা দেয়া এবং, ৪৭টি (১০.৭০%) যানবাহনের পেছনে আঘাত করার কারণে ঘটে।

দুর্ঘটনায় সম্পৃক্ত যানবাহনের সংখ্যা ৭২৯টি। এর মধ্যে মোটরসাইকেল ১৯১টি, ট্রাক ১৩২, বাস ৯৬, কাভার্ডভ্যান ২৪, পিকআপ ১৮, ট্রলি ২০ ও থ্রি-হুইলার ১১৮টি রয়েছে।

প্রতিবেদনে বেপরোয়া গাড়ি চালানোসহ ১০টি কারণ উল্লেখ করা হয়েছে। সড়ক দুর্ঘটনায় কমাতে সড়ক পরিবহণ আইন প্রয়োগসহ ১০টি সুপারিশ করা হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার   সারদা পুলিশ একাডেমি থেকে লাপাত্তা ডিআইজি এহসানউল্লাহ   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ২০ লাখ টাকা ঘুস নিয়ে বদলীর অভিযোগ   বরিশালে ফরচুন মিজানের ভাই রবিউল আটক   দালাইলামা মডেলে হাসিনাকে নিয়ে নানা পরিকল্পনা দিল্লির   শিক্ষা প্রকৌশল অধিদফতর বরিশালে বাস্তবায়ন করছে ৭শ’ কোটি টাকার প্রকল্প   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদেরের বিরুদ্ধে বদলী বাণিজ্যের অভিযোগ   চলন্ত বিআরটিসি বাসে অগ্নিকাণ্ড,সব যাত্রী নিরাপদে   কাজ ফেলে পালিয়েছে মাফিয়া আমু’র ঘনিষ্ঠ ঠিকাদার   জেলের স্ত্রীকে ভয় দেখিয়ে হিজলা মৎস্য কর্মকর্তার ঘুষ গ্রহণ   বরগুনার কৃষি কর্মকর্তার অফিসই বাসা!
Translate »