শুক্রবার ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১:০৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা

অনলাইন নিউজ: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্ত্রী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির সাবেক চেয়ারম্যান রুকমীলা জামানসহ কয়েকজনের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার, ও মানিলন্ডারিংয়ের অভিযোগে দুটি পৃথক মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান। দুদকের চট্টগ্রাম-১ জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. রুবেল হোসেন বাদী হয়ে গতকাল সন্ধ্যায় এ মামলা দুটি দায়ের করেন।

প্রথম মামলায় অভিযোগ করা হয়, আসামিরা যোগসাজশে এইচ এম শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সরোয়ার আলমের কাছ থেকে ভয়ভীতি প্রদর্শনপূর্বক ৫৫ কোটি টাকা উৎকোচ আদায় করেন। ইউসিবি’র কর্মচারীদের নামে ভুয়া হিসাব খুলে উক্ত অর্থ লেনদেন করা হয় এবং পরবর্তীতে বিদেশে পাচার ও মানিলন্ডারিং করা হয়।

দ্বিতীয় মামলার অভিযোগে বলা হয়, আসামিরা ওয়েল মার্ট লিমিটেড (টেক্সটাইল ইউনিট)-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সিরাজুল ইসলামের কাছ থেকে ৫ কোটি টাকা উৎকোচ আদায় করেন। প্রতারণার মাধ্যমে ব্যাংক হিসাব খোলা, জাল নথি ব্যবহার ও অর্থ লেনদেন সম্পন্ন করা হয় এবং পরবর্তীতে তা বিদেশে পাচার করা হয়।

দুদক জানিয়েছে, উভয় মামলায় দণ্ডবিধির ১৬২/৪০৯/৪২০/১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২)(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার   সারদা পুলিশ একাডেমি থেকে লাপাত্তা ডিআইজি এহসানউল্লাহ   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ২০ লাখ টাকা ঘুস নিয়ে বদলীর অভিযোগ   বরিশালে ফরচুন মিজানের ভাই রবিউল আটক   দালাইলামা মডেলে হাসিনাকে নিয়ে নানা পরিকল্পনা দিল্লির   শিক্ষা প্রকৌশল অধিদফতর বরিশালে বাস্তবায়ন করছে ৭শ’ কোটি টাকার প্রকল্প   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদেরের বিরুদ্ধে বদলী বাণিজ্যের অভিযোগ   চলন্ত বিআরটিসি বাসে অগ্নিকাণ্ড,সব যাত্রী নিরাপদে   কাজ ফেলে পালিয়েছে মাফিয়া আমু’র ঘনিষ্ঠ ঠিকাদার
Translate »