আঁখিজল
আঁখিজল না ফেলে সামনে
চল ওরে নবীন দল।।
ডঙ্কা বাজায়ে চলরে এবার
নৃত্যের তালে নাহি ছল।।
জাগারে তোরা নতুন প্রভাত
বক্ষে বেঁধে নতুন বল।।
নতুন করে বাজুক আজ
বাহুর শক্তি কল।।
ডুবাস নে তরী ভরা গাঙে
জাগা তোরা জাগা।।
নরপিশাচ হলো যারা
তাদের আজ ভাগা।।
চেয়ে আজ তোদের পানে
অসহায় সকল যারা।।
বাঁচারে তোরা বাঁচা
তোদের আশীষ দিক তারা।।
ঘুমাসনে ঘুমাসনে আর
জেগে উঠ একবার।।
শিকল ভাঙ্গা গান গেয়ে
বাজা সকল তার।।
#_মাহাফুজা_খান_সুমা
উৎসর্গ ঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রীদের .
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: [email protected] মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com