আবুল চাচার বিয়ে
আমানত মিয়া
আবুল চাচা রাগ করেছে
ছাড়বে এবার বাড়ি,
মায়ের সাথে বাবার সাথে
করছে এবার আড়ি।
পঁচিশ বছর পূর্ণ হলো
অনার্স পাশ করলো,
চিন্তা করছে আবুল চাচা
চুলেতে পাক ধরলো।
বাবার কাছে মায়ের কাছে
বলছি হাজার বার,
এবার একটা দাও বিয়ে
ধরবো তবেই হাল।
বললো বাবা বয়স হয়নি
তুই তো দুধের ছেলে,
লজ্জা শরম সবই গেছে
এই জামানায় বলে।
মায়ে বললো চাকরি পেলে
আসবে নতুন বউ,
তখন কিন্তু করাবো বিয়ে
আসবে নতুন ঢেউ।
গাঁয়ের লোকের ধরে পায়ে
বললো সবার কাছে,
দাও একটা বিয়ে আমায়
থাকলো না কেউ পাশে।
মোড়ল মিয়া বললো এসে
কোথায় তোমার বাপ,
বাপ ছাড়া বিয়ে দিবো বল
কে করবে এই বাপ।
আবুল চাচা মনের দুঃখে
ছাড়লো এবার ঘর,
কেউ তো নয় আপন মোর
সবাই আমার পর।
নিজের বিয়ে করবে নিজে
ঘটক কোথায় পাবে,
ধূত্তরি আর ভাগ্লেনা
এবার মরেই যাবে।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: [email protected] মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com