মহিউদ্দিন লিমন ,আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলী উপজেলা সিনিয়র মৎস্য অফিসের উদ্যোগে পায়রা (বুড়িশ্বর) নদীতে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে ৫টি অবৈধ বেহুন্দি জাল, চিংড়ি ও চরগড়া জাল জব্দ করেছে। জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়েছে। যার অনুমানিক মূল্য প্রায় ৪ লক্ষ টাকা।
উপজেলা সিনিয়র মৎস্য অফিস সূত্রে জানাগেছে, ইলিশ সম্পদ উন্নয়নে সাগর ও নদীতে অবৈধ কারেন্ট জাল ফেলে মাছ শিকার নিধিদ্ধ করেছে সরকার। কিন্তু জেলেরা সরকারের এ নিষেধাজ্ঞা উপেক্ষা করে পায়রা (বুড়িশ্বর) নদীতে মাছ শিকার করছিল। গতকাল রবিবার গভীর রাতে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল ইসলামের নেতৃত্বে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোসাঃ হালিমা সর্দার পুলিশের সহায়তায় পায়রা নদীতে অভিযান পরিচালনা করেন।
এসময় পায়রা (বুড়িশ্বর) নদীর আমতলী, লোচা, পুরাকাটা, বৈঠাকাটা, জাঙ্গালিয়া ও আংগুলকাটা এলাকায় অভিযান চালিয়ে ৫টি অবৈধ বেহুন্দি জাল, চিংড়ি ও চরগড়া জাল জব্দ করে। যার অনুমানিক মূল্য ৪ লক্ষ টাকা। পরে ওই জব্দকৃত জালগুলো পায়রা (বুড়িশ্বর) নদীর ফেরিঘাটে পুড়িয়ে ফেলা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোসাঃ হালিমা সর্দার বলেন, রাতে পায়রা (বুড়িশ্বর) নদীতে অভিযান চালিয়ে ৫টি অবৈধ বেহুন্দি জাল, চিংড়ি ও চরগড়া জাল জব্দ করা হয়েছে। ৪ লক্ষ টাকা মূল্যের ওই জালগুলো ভ্রাম্যমান আদালতের বিচারকের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়েছে।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: [email protected] মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com