জান্নাতে আদম হাওয়ার জুটির মতোই
এই আমরাও যেন ওখানে দু'জন দু'জনার ছিলাম
হাজার বছর একে-অন্যের হয়ে পাশাপাশি কাছাকাছি
হয়তোবা তাদের মতোই কোনও ভুলে
অথবা কারও কোনও চক্রান্তে মাটির ভুবনে নেমে আসা
ভিন্ন-ভিন্ন স্থানে; ভিন্ন পরিবেশে, ভিন্ন জীবনে!
হয়তো স্মৃতিভ্রমে হারিয়ে গিয়েছিলাম অন্য পৃথিবীতে
অন্য ছায়াপথে
অনেকটা পথ হেঁটে
অনেকটা আয়ু ফুরিয়ে
জগত-জীবনে যখন প্রথম সাক্ষাত
চার চোখের
চার হাতের প্রথম মিলন
অন্তরের অন্তস্থলে এমনটাই অনুভূত হয়েছিল!
ভূমিপুত্র,
সবটুকু প্রাণবায়ু ফুরোবার আগেই
ওখানে পুনরায় ফিরে যাবার আগেই
খুঁজে নিলাম একে-অন্যকে
এবার স্বর্গচ্যুত হওয়ার কোনও আফসোসই রইলো না!
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com