প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ২১: ৫২
নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ঘোষিত কথিত ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে এবং ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা।
বুধবার সন্ধ্যা ৭টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি আগামীকাল বৃহস্পতিবার দিনব্যাপী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পালিত হবে। সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ আগামীকাল বৃহস্পতিবার কথিত ‘লকডাউন’ কর্মসূচি আহ্বান করেছে। এর প্রতিবাদে এবং ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা ও সাধারণ শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ অবস্থান কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
অবস্থান কর্মসূচির বিষয়ে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ ঠিক রাখা এবং সারা দেশে সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাফেরা, স্বাধীনতা ও জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টার বিরুদ্ধে আমাদের এই অবস্থান। ১৭ বছর ধরে ফ্যাসিবাদী শাসন চালানো আওয়ামী লীগ ও তাদের নিষিদ্ধ সংগঠনগুলোর অপতৎপরতা রুখতে আমরা কর্মসূচি নিয়েছি।
ক্যাম্পাসের সামনে অবস্থান নিয়ে আমরা নিশ্চিত করতে চাই, নিষিদ্ধ সংগঠনগুলো যেন ক্যাম্পাসের ভেতরে কিংবা আশপাশে কোনো ধরনের নাশকতামূলক ঘটনা ঘটাতে না পারে। দেশের পরিস্থিতি স্বাভাবিক ও সুন্দর রাখতে এসব অপতৎপরতার বিরুদ্ধে আমাদের অবস্থান অব্যাহত থাকবে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com