প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ১৭: ০২
ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর হোদেইদা থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। নিরাপত্তার স্বার্থে বন্দর এলাকা থেকে সাধারণ মানুষকে দ্রুত সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে জোটটি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জোটের মুখপাত্র জানান, সংযুক্ত মানচিত্রে চিহ্নিত হোদেইদা বন্দরের নির্দিষ্ট এলাকা থেকে বেসামরিক নাগরিকদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।
তিনি বলেন, বেসামরিক নাগরিকদের নিরাপত্তার কথা বিবেচনা করেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।
লোহিত সাগরের তীরে অবস্থিত হোদেইদা বন্দর ইয়েমেনের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর। দেশটির হুথি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে খাদ্য, জ্বালানি ও মানবিক সহায়তা প্রবেশের প্রধান পথ এই বন্দর।
ফলে বন্দরটি ঘিরে যেকোনো সামরিক উত্তেজনা ইয়েমেনের সাধারণ মানুষের জীবনযাত্রা ও মানবিক সহায়তা কার্যক্রমে প্রভাব ফেলতে পারে।
তবে বন্দর খালি করার নির্দেশের পর সেখানে সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিষয়ে সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com