প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ০৮: ২৪
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে অনলাইনে তৎপরতা বাড়ানোর জন্য আধা সামরিক বাহিনী বাসিজের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ইরানের শত্রুরা জনমত প্রভাবিত করা এবং দেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছে বাহিনীটি।
আইআরজিসির উপপ্রধান মেজর জেনারেল মোস্তফা ইজাদি বাসিজ বাহিনীকে ডিজিটাল মাধ্যমে আরো সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে এ তথ্য জানা গেছে।
তেহরানে আইআরজিসির কমান্ডার ও বাসিজের সদস্যদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় ইজাদি এসব কথা বলেন। তিনি অনলাইন জগতে আরো সতর্ক থাকার পাশাপাশি সেখানে বাহিনীর উপস্থিতি জোরদার করার আহ্বান জানান।
ইজাদি বলেন, ‘বর্তমানে গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্র হলো বাস্তবতাকে বিকৃত করার এবং বিভিন্ন বয়ানকে নিজেদের মতো করে প্রভাবিত করার প্রচেষ্টার বিরুদ্ধে লড়াই করা।’
তিনি দাবি করেন, বিভিন্ন উপায়ে নিজেদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার পর ইরানের প্রতিপক্ষরা এখন অর্থনৈতিক চাপ সৃষ্টি এবং জনগণের আস্থা দুর্বল করার কৌশল নিয়েছে।
এমন এক সময়ে ইজাদি এই আহ্বান জানালেন, যখন তেহরান একদিকে অব্যাহত অর্থনৈতিক চাপের মুখে রয়েছে, অন্যদিকে ওয়াশিংটন ও ইসরাইলের সঙ্গে উত্তেজনাও বেড়েছে। সংঘাতের অবসানে কূটনৈতিক প্রচেষ্টা চললেও পরিস্থিতিতে এখনো উল্লেখযোগ্য পরিবর্তন আসেনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com