যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের রিপাবলিকান পার্টির। সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নির্বাচনে পরাজয়ের পেছনে ভোটারদের ইসরাইলবিরোধী মনোভাবকে একটি কারণ হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্প। এর প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ইসরাইলের কারণে যুক্তরাষ্ট্র ‘অন্তহীন যুদ্ধে’ জড়িয়ে পড়ায় মার্কিন নাগরিকরা এখন বিরক্ত ও ক্ষুব্ধ। ইরান যুদ্ধের বিরোধিতাকারীদের ‘শয়তান নিয়ন্ত্রণ করছে’: মার্কিন রাষ্ট্রদূত এ বিষয়ে সামাজিকমাধ্যম এক্সে দেওয়া পোস্টে আরাগচি লেখেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টতই বুঝতে পেরেছেন, বেশিরভাগ মার্কিন নাগরিকই ইসরাইলের কর্মকাণ্ডে বিরক্ত ও ক্ষুব্ধ। তবে কেন এমনটি হচ্ছে, তা নিয়ে তাকে বেশ বিভ্রান্ত বলেই মনে হচ্ছে।’ ইরানের সঙ্গে আর উত্তেজনা বাড়াতে চাইছি না: ট্রাম্প এরপর এর ব্যাখ্যা দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইসরাইল মার্কিন প্রশাসনগুলোকে কৌশলে প্রভাবিত করে একের পর এক অন্তহীন যুদ্ধে জড়িয়ে ফেলছে—এতে মার্কিন নাগরিকেরা স্পষ্টতই ক্লান্ত ও বিরক্ত। তারা আর এসব সহ্য করতে রাজি নন। আমাদের অঞ্চলও আর এসব যুদ্ধ চায় না।’সূত্র: আলজাজিরাআরএ
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: [email protected] মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com