শিরোনাম- ঈশ্বর মহান
লেখক- মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ
ঢাকা, বাংলাদেশ।
তারিখ- ১৪/০১/২০২৩, খ্রিস্টাব্দ।
সৃষ্টির রহস্যের মূল চাবিকাঠি
তিনি মহান প্রতিপালক
সকল সৃষ্টির শ্রেষ্ঠ উপহার
মানুষের মধ্যে নূরেগোলক।
উপস্থিতি নভোমন্ডল ভেদে উর্ধালোকে
বাসনা জাগায় উজ্জীবিত
অবস্থান তার হবে সেথায়
নয় তিনি বিলুপ্ত।
ঈশ্বর ভগবান আল্লাহ্ প্রভু
সবকটি নামের মহত্ত্ব
উপলব্ধির মাঝে তিনি একজন
হবেন তিনি সর্বসত্য।
আঁকারহীন নিরাকার সর্বত্র বিরাজমান
শক্তিশালী আলোকিত নূর
হবেন তিনি নূরে আলম
নূরে এলাহী কুদরত ই নূর।
ছড়িয়ে দিলেন আলোক রশ্মি
পৃথিবীসহ নভোমন্ডল
বিকশিত আজ দরবারে শাহী
জিন ইনসান ভূমণ্ডল।
যতটুকু নিয়ামত মানুষের কল্যাণে
দিয়েছেন তিনি সর্বত্র
মহিমান্বিত অলৌকিক কল্পনার ঊর্ধে
হবে না মানুষ বিভক্ত।
দাও তুমি ডাকে সাড়া
যারা ডাকে তোমায়
অন্ধকার আলো লীলাখেলা তোমার
পাবে তোময় নিশ্চয়।
এতো সুন্দর করে বানিয়েছ
প্রাণী মানুষ গাছপালা
বায়ু পানি পর্বত পাহাড়
হুকুমে তোমার সেজদাওয়ালা।
বিশ্ব লয়ের বিরাটও প্রভু
অধমকে করেছ দান
পাপি তাপি মনুষ্য জাতির
ফরিয়াদ ক্ষমার ফরমান।
ঈশ্বর মহান আল্লাহ্ মহান
জীবন করলে দান
সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ উপহার
জিন জাতি ইনসান।
------ এ এ মাহমুদ।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: [email protected] মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com