বাবুগঞ্জ প্রতিনিধি : বরিশাল বাবুগঞ্জ উপজেলা ভুতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়’র ম্যানেজিং কমিটির নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (১৩ আগস্ট ) সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোটগ্রহণ সম্পন্ন হয়। এতে মোট ভোটার সংখ্যা ছিল ২১৭ জন। সর্বমোট ভোট কাস্ট হয় ১৮৫টি। অভিভাবক সদস্য হিসেবে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। উক্ত নির্বাচনে অভিভাবক সদস্য পদে মোঃ কবির হোসেন মোল্লা ৮৬,মোঃ নুরুজ্জামান শিকদার ৮৪,মোঃ ফরিদ হোসেন ৮৩,মোঃ মুজাহিদ ইসলাম ৮৩,মহিলা অভিভাবক সদস্য মোসাঃ সালমা আক্তার ৯৬ ভোট পেয়েছে। অভিভাবক সদস্য হিসেবে তারা জয়লাভ করেন। এদিকে নির্বাচনকে সুন্দর ও সুষ্টভাবে সম্পন্ন করতে পর্যবেক্ষণে ছিলেন (পিজাইডিং কর্মকর্তা) বাবুগঞ্জ থানার ওসি মোঃ মাহাবুবুর রহমান,ডিবি সাব ইন্সপেক্টর মোঃ সোহেল সহ থানা পুলিশ ও র্যাব সদস্যরা। উক্ত নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন জোবায়দা। সহকারী প্রিজাইডিং এর দায়িত্ব পালন করছেন মোসাঃ কানিছ ফাতেমা।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: [email protected] মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com