কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবস্থার নিরাপত্তা ও জবাবদিহি নিশ্চিত করতে কঠোর নিয়ম চালু করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। এখন থেকে এআই মডেল নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বা সাইবার নিরাপত্তা–সংক্রান্ত কোনো ঘটনা ঘটলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দ্রুত সরকারকে জানাতে হবে। পাশাপাশি মূল্যায়নের জন্য নিজেদের এআই মডেল উন্মুক্ত করতে হবে। ওপেনএআই পরিচালিত এআই মডেলের মাধ্যমে অস্ট্রেলিয়ার সরকারি স্বাস্থ্যতথ্য ব্যবস্থায় নিরাপত্তা লঙ্ঘনের ঘটনার পর এ উদ্যোগ নিয়েছে দেশটির সরকার।মঙ্গলবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা পর্যালোচনায় গঠিত একটি বিশেষ তদন্ত কমিটির সব সুপারিশ গ্রহণ করেছে তার সরকার। এসব সুপারিশের মধ্যে রয়েছে, এআইয়ের আচরণ নির্মাতাদের নির্ধারিত উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক হলে বা সাইবার হামলার ঘটনা ঘটলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে সরকারকে জানাতে হবে। গুরুতর অসদাচরণের ক্ষেত্রে ফৌজদারি আইন সংস্কারের বিষয়টিও বিবেচনা করা হবে।আলবানিজ বলেন, ‘এ ক্ষেত্রে অস্ট্রেলিয়া প্রথম উদ্যোগ নিয়েছে। আমরা নিশ্চিত করতে চাই, এআইয়ের সম্ভাব্য সুবিধাগুলো কাজে লাগানোর জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’ স্বয়ংক্রিয়ভাবে ছড়িয়ে পড়তে পারে এআই, সাইবার বিপর্যয়ের শঙ্কা গত জুনে ওপেনএআই পরিচালিত এআই মডেল ব্যবহার করে অস্ট্রেলিয়ার সরকারি স্বাস্থ্যতথ্য ব্যবস্থায় অননুমোদিত প্রবেশের ঘটনা ঘটে। এআই মডেলগুলো দেশটির ডিজিটাল নিরাপত্তাব্যবস্থা এড়িয়ে বিভিন্ন নথি ও তথ্য সংগ্রহ করে। এ ঘটনায় সরকারি তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়।এ ঘটনার পর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যানের সঙ্গে কথা বলেন। তিনি অভিযোগ করেন, নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা সম্পর্কে সরকারকে জানাতে ওপেনএআই অনেক দেরি করেছে। পরে এ ঘটনার পাশাপাশি সরকারকে জানাতে দেরি করার জন্যও দুঃখ প্রকাশ করে প্রতিষ্ঠানটি।এআই নিয়ন্ত্রকের দায়িত্বনতুন নিয়ম বাস্তবায়নে অস্ট্রেলিয়ায় একটি এআই নিয়ন্ত্রক সংস্থা গঠন করা হবে। এ সংস্থা এআই ব্যবস্থার উন্নয়ন থেকে শুরু করে ব্যবহারের বিভিন্ন পর্যায়ে নিরাপত্তাব্যবস্থা তদারক করবে। পাশাপাশি বড় ধরনের ঝুঁকি চিহ্নিত ও নিয়ন্ত্রণ এবং এআই মডেলের স্বাধীন মূল্যায়নের দায়িত্ব পালন করবে।নতুন এআই মানদণ্ডে এআইয়ের এমন আচরণের বিষয়েও দ্রুত সরকারকে জানানোর বাধ্যবাধকতা থাকবে, যা এর নির্মাতাদের নির্ধারিত উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক। এ ধরনের আচরণকে ‘মিসঅ্যালাইন্ড বিহেভিয়ার’ বলা হয়।অস্ট্রেলিয়ার সরকারি নথিতে ‘ফ্রন্টিয়ার এআই’ বলতে বর্তমান প্রযুক্তিগত সক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে থাকা সবচেয়ে উন্নত এআই মডেলগুলোকে বোঝানো হয়েছে। চাকরি কেড়ে নিচ্ছে এআই, বহুমুখী সঙ্কটের ঝুঁকি এআই নিয়ে বাড়ছে উদ্বেগএআইয়ের ঝুঁকি নিয়ে সম্প্রতি বড় প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর মধ্যেও উদ্বেগ বেড়েছে। এসব প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা সতর্ক করেছেন, একপর্যায়ে মানুষ এআই ব্যবস্থার ওপর নিয়ন্ত্রণ হারাতে পারে। এ কারণে নিরাপদভাবে নিয়ন্ত্রণ ও তদারকির ব্যবস্থা গড়ে না ওঠা পর্যন্ত এআইয়ের উন্নয়নের গতি কমানোর আহ্বান জানিয়েছেন তারা।চলতি বছরের শুরুতে এআই নিরাপত্তা নিয়ে কাজ করা অ্যানথ্রপিকের গবেষক ইভান হুবারিং আরো গুরুতর আশঙ্কার কথা জানান। তার মতে, আগামী এক দশকের মধ্যে এআইয়ের কারণে সব মানুষ মারা যাওয়ার আশঙ্কা ১০ শতাংশের বেশি।অস্ট্রেলিয়ায় নতুন এআই নিয়ন্ত্রক সংস্থা গঠনের উদ্যোগ দেশটির অনলাইন নিরাপত্তা তদারকির আগের পদক্ষেপের ধারাবাহিকতা। ২০১৫ সালে দেশটি ‘ই-সেফটি কমিশনার’ নিয়োগ দিয়েছিল। প্রতিষ্ঠানটি নিজেদের বিশ্বের প্রথম সরকারি সংস্থা হিসেবে বর্ণনা করে, যার মূল দায়িত্ব অনলাইনে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা।গত বছরের ডিসেম্বর থেকে এই কমিশনারের কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে নতুন নিষেধাজ্ঞা কার্যকর করছে। এর আওতায় অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সি শিশু-কিশোরদের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে অ্যাকাউন্ট খোলার সুযোগ বন্ধ করা হয়েছে।এএম
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: [email protected] মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com