স্টাফ রিপোর্টারঃ আর্তমানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন এফএফএল বিডি ফাউন্ডেশনের উদ্যোগে পিরোজপুর জেলার নেছরাবাদ (স্বরুপকাঠি) উপজেলায় পৌরসভার ৫ নং আকলম ওয়ার্ডে পূর্ব আকলম দাখিল মাদ্রাসায় ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতালের সহযোগিতায় ফ্রী চক্ষু চিকিৎসা ক্যাম্পে অনুষ্ঠিত হয়।
সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ফ্রী চক্ষু চিকিৎসা দেওয়া হয় এবং ছানি রুগি বাছাই করে নিজস্ব পরিবহনে বরিশালে পূর্ব বগুড়া রোড অবস্থিত ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
উক্ত চিকিৎসা ক্যাম্পে সার্বিক সহযোগিতা করেন পূর্ব আকলম দাখিল মাদ্রাসা পরিচালনা পর্ষদ। পুরো চিকিৎসা ক্যাম্পটি পরিচালনা করেন এফ এফ এল বিডি ফাউন্ডেশন স্বরুপকাঠি শাখা।
ক্যাম্পে চিকিৎসা চলাকালিন সময় উপস্থিত ছিলেন এফ এফ বিডি ফাউন্ডেশনের স্বরুপকাঠি শাখার সভাপতি, মোঃওহেদুজ্জামান (জামান), সাধারন সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক মোঃআতিয়ার রহমান (রাজিব), তথ্য বিষয়ক সম্পাদক মোঃ রাকিব হাসান লিমন, সদস্য মোঃ সাকিল এবং পরিচালনা পর্ষদের সদস্য আলহাজ্ব মোঃ ফোরকান আহম্মেদ ও সেলিম রেজা।
ফ্রী চিকিৎসা সেবা ক্যাম্পের বিষয়ে আলাপকালে এফ এল বিডি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মামুনুর রশীদ নোমানী বলেন মানব সেবায় আমরা সদা জাগ্রত,মানুষের যে কোন বিপদে আপদে এ ফাউন্ডেশন সব সময় অবহেলিত বিপদগ্রস্ত মানুণের পাশে আছে।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: [email protected] মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com