কোনো ধরনের শর্ত ছাড়াই মডেল হওয়ার আবেদন করতে পারেন ‘ফেস অব টুয়েলভে’। নির্বাচিত ব্যক্তিদের জন্য থাকবে মাসিক বেতনের ব্যবস্থা।
.
বয়স, উচ্চতা, ওজন কিংবা শারীরিক গড়নের নির্দিষ্ট শর্ত ছাড়াই মডেল হওয়ার সুযোগ করে দিয়েছে ‘ফেস অব টুয়েলভ’। আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের সহযোগিতায় আয়োজিত এ উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের মধ্য থেকে নতুন মুখ খুঁজে নেওয়া হবে। নির্বাচিত ব্যক্তিরা ফ্যাশন হাউস টুয়েলভের লিড মডেল হিসেবে কাজের সুযোগ পাবেন।
.মডেলিং করে আয় কেমন.
টুয়েলভের চিফ অপারেটিং অফিসার (সিওও) মতিউর রহমান বলেন, ফ্যাশন ব্র্যান্ড হিসেবে তাঁরা এমন মানুষের মাধ্যমে পোশাক তুলে ধরতে চান, যাঁদের মধ্যে ক্রেতারা নিজেদের খুঁজে পাবেন। পোশাক দেখে ক্রেতাদের মনে যেন এ ধারণা তৈরি হয় যে এসব পোশাক তাঁরাও খুব সহজে পরতে পারবেন। নির্বাচিত মডেলদের সঙ্গে টুয়েলভের দুই বছরের এক্সক্লুসিভ চুক্তি হবে।
.
এ সময় তাঁরা ব্র্যান্ডটির বিভিন্ন ক্যাম্পেইন ও প্রডাক্ট শুটে অংশ নেবেন। মাসিক বেতন পাবেন। এ ছাড়া নির্বাচিত মডেলদের প্রতি মৌসুমে টুয়েলভের পক্ষ থেকে ফ্যাশন পণ্য উপহার দেওয়া হবে।
মডেলদের পরিবারের সদস্যদের জন্যও থাকবে বিশেষ ছাড়ের সুবিধা। পাশাপাশি পেশাগত দক্ষতা বাড়াতে আজরা মাহমুদের সরাসরি তত্ত্বাবধানে তাঁদের মডেলিং ও কনটেন্ট তৈরির প্রশিক্ষণ দেওয়া হবে। থাকবে গ্রুমিং ও ফিটনেস প্রশিক্ষণের সুযোগ। আগ্রহী ব্যক্তিরা অনলাইন নিবন্ধন ফরমে প্রয়োজনীয় তথ্য পূরণ করে এ উদ্যোগে অংশ নিতে পারবেন।
নিবন্ধন লিংক: https://forms.gle/K1QdPkY9ZKWLDnhZ7
.শর্ষে–হলুদ শাড়ি আর মিষ্টি হাসিতে সাদনিমা, দেখুন ৫টি ছবি
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: [email protected] মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com