অনলাইন ডেস্ক
এবার প্রেমের টানে মালয়েশিয়া থেকে ছুটে চাঁদপুরের হাজীগঞ্জে এসেছেন ২০ বছর বয়সী তরুণী নুর আয়েশা। ধর্মীয় রীতি অনুযায়ী বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ ৬ নং ওয়ার্ডে একটি বাসায় ভাড়া বাসায় বাংলাদেশী ওমর ফারুকের সঙ্গে আয়েশার বিয়ে সম্পন্ন হয়েছে।
ওমর ফারুক চাঁদপুর সদর উপজেলার বড় শাহতলীর চৌধুরী বাড়ির মৃত কামালের ছেলে। সাত বছর আগে চাকরির সুবাদে মালয়েশিয়ায় যান তিনি। সেখানে ফেসবুকের মাধ্যমে আয়েশার সঙ্গে তার পরিচয়, এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। চার মাস আগে ফারুক বাংলাদেশে আসলে আয়েশাও তার মা, বড় ভাই ও ভাবিকে নিয়ে গত ১৪ সেপ্টেম্বর চলে আসেন ওই তরুণের কাছে।
নুর আয়েশা ও ওমর ফারুকের বিয়েতে খুশি দুপক্ষের পরিবারের সদস্যরা। মালয়েশিয়ান তরুণী নুর আয়েশা স্থানীয় একটি ইউনিভার্সিটিতে পড়াশোনার পাশাপাশি চাকরি করছেন। তিনি বলেন, দেশে ফিরে দুজনই নতুনভাবে ক্যারিয়ার শুরু করব।
এদিকে বাংলাদেশের ফুচকার প্রসংশা করে মালয়েশিয়ান তরুণীর মা জানান, মালয়েশিয়াতে ফুচকার ব্যবসা চালু করব ভাবছি।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: [email protected] মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com