কাউখালী প্রতিনিধি : পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে মঙ্গলবার সকালে (১১ অক্টোবর) উপজেলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৫ থেকে ১১ বছরের শিশুদের করোনা গণ টিকা কার্যক্রম উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাইদ মিয়া মনু। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ খালেদা খাতুন রেখা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সুজন সাহা, সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়, প্রেসক্লাব সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার সহ আরো অনেকে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সুজন সাহা জানান, ৫ থেকে ১১ বছরের শিশুদের টিকার আওতায় আনা হয়েছে। সরকারি ছুটির দিন ব্যতীত টানা ১৩ দিন স্বাস্থ্য বিভাগের কর্মীরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে টিকা কার্যক্রম বাস্তবায়ন করবে। তাছাড়া ছিন্নমূল শিশুরাও টিকার আওতায় আসবে।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: [email protected] মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com