প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ২৩: ৫৮
রাজধানীর কাফরুল এলাকা থেকে সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি এবং মিরপুর থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান পুলককে (৫৬) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এসআরইউর ইনভেস্টিগেশন বিভাগের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার পুলক সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের মদদদাতা ও অর্থ জোগানদাতা।
শনিবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com