ফকির শহিদুল ইসলাম,খুলনা থেকেঃ
খুলনার ডুমুরিয়ায় বিলে মাছ ধরার সময় বজ্রপাতে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার শরাফপুর ইউনিয়নের দক্ষিণ সেনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- নাজমুল হোসেন মোড়ল (৩২) ও তার ছোট ভাই এনামুল ইসলাম মোড়ল (২৪)। পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে সেনপাড়া বিলে মাছ ধরতে যান নাজমুল ও এনামুল। বিকেল সাড়ে ৫টার দিকে বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
শরাফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতরা ডুমুরিয়া উপজেলার ৮নং শরাফপুর ইউনিয়নের দক্ষিণ সেনপাড় গ্রামেন মৃত হাচেন মোড়লের ছেলে।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: [email protected] মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com