সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী)থেকেঃ
পটুয়াখালীর গলাচিপায় বিথী বেগম (১৯) নামে এক গৃহবধু আত্যহত্যা করেছে। শুক্রবার রাতে উপজেলার গলাচিপা সদর ইউনিয়নের পূর্ব রতনদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধু ওই গ্রামের কাওসার আহম্মেদ পলাশের স্ত্রী। জানাযায়, বিথী বেগম রাঙ্গাবালী উপজেলার জয়নালের মেয়ে। গলাচিপা থানার এসআই মো. ফজলুর রহমান জানান, শুক্রবার রাত ৯টার দিকে নিহতের নিজ ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। নিহতের পরিবারের লোকজন থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পটুয়াখালীর মর্গে প্রেরন করা হয়েছে।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: [email protected] মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com