গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় ট্রলি গাড়ির চাপায় রুবেল প্যাদা (৩০) নামে এক ড্রাইভার নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল ৭ টার দিকে কালিকাপুর বাজার রোডে। রুবেল হচ্ছেন উপজেলার পানপট্টি ইউনিয়নের মধ্যম তুলতলি গ্রামের মৃত শহীদ প্যাদার ছেলে। এ বিষয়ে ইউপি সদস্য আনোয়ার গাজী জানান, একই ইউনিয়নের রিয়াজ প্যাদার ট্রলি গাড়ি চালাতেন রুবেল। শনিবার সকালে বাড়ি থেকে বেড় হয়ে কালিকাপুর বাজারে আসলে ট্রলি গাড়িটির একটি চাকা পাকা রাস্তার মাঝে থাকা খাদায় পড়লে গাড়িতে বসে থাকা রুবেল চাকার নিচে পড়ে যায়। স্থানীয়রা রুবেলকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোস্তফা সিকদার তাকে মৃত বলে ঘোষণা করেন।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার মোর্শেদ জানান, নিহত রুবেলের সুরাথাল করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালীর মর্মে পাঠানো হয়েছে।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: [email protected] মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com