সঞ্জিব দাস, গলাচিপা(পটুয়াখালী) প্রতিনিধি:
সোমবার গলাচিপা উপজেলার বিভিন্ন নদীতে অভিযোন চালিয়ে ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেছে যৌথ বাহিনী। সোমবার দুপুরে লঞ্চঘাট এলাকায় অবৈধ কারেন্ট জাল প্রকাশে পুড়িয়ে ফেলেছে।
সূত্র জানায়, মা ইলিশ রক্ষায় উপজেলা মৎস্য বিভাগ ও বাংলাদেশ নৌবাহিনী যৌথ উদ্যোগে উপজেলার বৃড়াগৌড়াঙ্গ , রামনাবাদ ও তেতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ২০হাজার কারেন্ট জাল জব্দ করে। যার দাম অর্ধ লক্ষ টাকা হবে বলে ধারনা করছে অনেকে। ্গলাচিপা উপজেলা মৎস্য অফিসার মো: মোজাম্মেল হক জানান, এ অভিযোনের সময় জেলেদেরকে পাওয়া যায়নি। তবে এ অভিযান ৩০অক্টোবর পর্যন্ত চলবে।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: [email protected] মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com