সঞ্জিব দাস,গলাচিপা(পটুয়াখালী):
পটুয়াখালীর গলাচিপায় গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে আনছার মৃধা (৫৫) নামের এক কৃষক মারা গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে উপজেলার উত্তর চর বিশ্বাস গ্রামে । আনছার মৃধা ওই গ্রামের মৃত কাদের মৃধার ছেলে এলকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার উত্তর চর বিশ্বাস গ্রামে আনছার মৃধা ও তার ছেলে আফাজ মৃধা বুধবার সকাল ৯টার সময় গরুর জন্য ঘাস কাটতে মাঠে যায়। এসময় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল।
ঘাস কাটা শেষে বাড়ি ফেরার সময় পথিমধ্যে বজ্রপাতে আনছার মৃধার শরীর ঝলসে যায়। ঘটনাস্থলে সে মারা যায়। গুরুতর আহত আফাজ মৃধাকে এলাকাবাসী উদ্ধার করে চর বিশ্বাস উপ স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে।চর বিশ্বাস ইউপি চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন বাবুল মুন্সি ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: [email protected] মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com