রাজধানীর দারুসসালাম থানাধীন গাবতলী এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় দুই নারী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহত দুই নারীর পরিচয় জানা যায়নি।আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে গাবতলী পর্বতের সামনে সড়কের ইনকামিং অংশে এ দুর্ঘটনা ঘটে।পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, এদিন সকালে চাঁদনি ট্রাভেল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পারাপাররত দুই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি আটক করেছে পুলিশ।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: [email protected] মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com