চা পাতা: ৩ চা-চামচ
গুঁড়া দুধ: ৩ টেবিল চামচ
খেজুরের গুড়: স্বাদমতো
আস্ত এলাচি: ৩টি
পানি: ৭৫০ মিলিলিটার
.
পাত্রে পানি হালকা গরম করে তাতে দুধ গুলিয়ে দিয়ে জ্বাল দিতে হবে।
সেই সঙ্গে এলাচিও দিয়ে দিন।
দুধ ভালোমতো ফুটে উঠে একটু ঘন হলে চা পাতা দিয়ে আরও বেশ কিছুক্ষণ ফোটাতে হবে।
চায়ের সুন্দর রং আর সুঘ্রাণ বের হলে তাতে স্বাদমতো পাতলা করে কোরানো গুড় বা বাসায় ঝোলা গুড় মিশিয়ে দিন।
চুলা থেকে নামিয়ে ছেঁকে নিয়ে পরিবেশন করতে হবে।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: [email protected] মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com