প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ১১: ১৩
আওয়ামী লীগের দেড় দশকের দুঃশাসনের সময় শতাধিক মানুষকে গুম ও হত্যার মামলায় বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু হচ্ছে আজ। বিটিভি ও প্রসিকিউশনের ফেসবুক পেজ থেকে এই যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার করা হবে।
আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই মামলার যুক্তিতর্ক শুরু হওয়ার কথা রয়েছে।
এ বিষয়ে প্রসিকিউটর গাজী এম এইচ তামীম আমার দেশকে বলেন, "আমরা যে স্বচ্ছতার সঙ্গে বিচারকাজ পরিচালনা করছি, তা দেশবাসীর সামনে তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের মানুষ জানুক জিয়াউল গত ১৫ বছরে কী কী অপরাধ সংঘটিত করেছেন। কত ভয়াবহ অপরাধের অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে—তা দেশের মানুষকে জানাতে চাই।"
এর আগে গত ২২ নভেম্বর জিয়াউলের পক্ষে সাফাই সাক্ষ্য উপস্থাপনের মধ্য দিয়ে এই মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। ওই দিন যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ২৪ নভেম্বর দিন ধার্য করা হয়। এর পূর্বে গত ১৯ নভেম্বর মামলার ১৫তম সাক্ষী ও তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলামের জেরার মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। গত ৮ অক্টোবর রফিকুল ইসলামের জবানবন্দি শেষ হয়েছিল।
এ মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে সুনির্দিষ্ট তিনটি অভিযোগ এনেছে প্রসিকিউশন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com