জহিরুল ইসলাম,কুয়াকাটাঃ
পটুয়াখালীর কলাপাড়ায় ২ লাখ ৫০ হাজার চিংড়ি রেনু জব্দ করেছে নিজামপুর কোস্ট গার্ড। সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলীপুরের ব্রীজ সংলগ্ন এলাকা থেকে এসব রেনু জব্দ করা হয়। তবে এসময় কোন রেনু ব্যবসায়ীকে আটক করতে পারেনি কোস্ট গার্ড পরে এসব জব্দকৃত চিংড়ি রেনু সোনাতলা নদীতে অবমুক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন নিজামপুর কোস্ট গার্ডের পেটি অফিসার হরি প্রসাদ সিং ও উপজেলা মৎস্য সহকারী কর্মকর্তা মহসিন রেজাসহ কোস্ট গার্ডের সদস্যরা।
নিজামপুর কোস্ট গার্ডের পেটি অফিসার হরি প্রসাদ সিং জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব চিংড়ি রেনু জব্দ করা হয়েছে। অবৈধ চিংড়ি রেনু ব্যবসায়ীদের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: [email protected] মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com