বিএম বেলাল, গৌরনদী
বরিশালের গৌরনদীতে অজ্ঞাতনামা গাড়ির চাপায় সাইফুল বেপারী (৩২) নামে এক মোটর সাইলে চালক ঘটনাস্থলেই নিহত হয়েছে।
এ সময় ওই মোটর সাইকেলের অপর এক আরোহী গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে
উপজেলার খাঞ্জাপুর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দর্ঘটনা ঘটে। নিহত সাইফুল উপজেরার খাঞ্জাপুর গ্রামের দুলাল বেপারীর ছেলে।
গুরুতর আহত অবস্থায় আরোহী রাসেল হাওলাদারকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ বেল্লাল হোসেন নিশ্চিত করেছেন।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: [email protected] মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com