গৌরনদী প্রতিনিধিঃ
চানাচুরের ব্যবসা করার কথা বলে জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ভীমেরপাড় গ্রামের মৃত ওয়াজেদ আলী হাওলাদারের পুত্র আবুল কালাম হাওলাদারের বিল্ডিংটি গত তিন মাস আগে ভাড়া নিয়েছিলেন শিকারপুরের আলী হোসেনের পুত্র জুয়েল খান।পরবর্তীতে মাত্র দুই হাজার টাকার বিনিময়ে ভাড়া নেয়া ওই বিল্ডিংয়ে চানাচুরের ব্যবসা না করে কয়েক লাখ টাকা মূল্যের অবৈধ পলিথিন মজুদ করা হয়েছিলো।বিষয়টি জানতেন না বাড়ির মালিকসহ প্রতিবেশীরা।অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে ভাড়াটিয়া ওই বিল্ডিংয়ে তল্লাশী চালিয়ে বিপুল পরিমান পলিথিন জব্দ করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক সৈকত গুহ পিকলু।এসময় ইউপি সদস্য মোঃ হাসান আল মামুন, মোঃ হাবিবুর রহমান, মিন্টু শিকদার, ইউপি সচিব সৌরভ ভট্টাচার্য্য, সাবেক ইউপি সচিব মাহতাব হোসেন, গ্রাম পুলিশ জসিম বেপারী, রুবেল হাওলাদার, স্বেচ্ছাসেবক পলাশ হাওলাদার, হাফিজুল ইসলাম, সজিব খলিফা, রবিন হাওলাদার, পলাশ মন্ডল, কাঞ্চন হাওলাদার, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা আল-আমিন কবিরাজসহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: [email protected] মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com