মোঃ জহিরুল ইসলাম,কুয়াকাটাঃ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়ন এবং মহিপুর ইউনিয়নে ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্থ
৩০০ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরন করা হয়েছে আজ মঙ্গলবার দুপুর ১২ টায় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে।
মহিপুর ইউনিয়নের নিজামপুর কমিউনিটিতে শুকনা খাবার বিতরন অনুষ্ঠানে মোঃ আনোয়ারুল হক লালুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেনে সহকারি পরিচালক,পটুয়াখালী ইউনিটের মোঃ ফারুক, মহিপুর
প্রেসক্লাবের সভাপতি ও সি.পি.পি'র ১নং ইউনিটের টিম লিডার মোঃ মনিরুল
ইসলাম,জাতীয় সদর দপ্তরের এনডিআরটি সদস্য রাশিদা রানী এবং এনডিআরটি সদস্য মেহেদী হাসান সহ ইউডিআরটি সদস্য বৃন্দ। সকল কার্যক্রম পরিচালনা করেন মোঃ জহিরুল ইসলাম,সহকারি প্রকল্প কর্মকর্তা, রেড ক্রিসেন্ট সোসাইটি
কলাপাড়া।
প্রতি পরিবারের জন্য ফুড প্যাকেজ সামগ্রিক এর মধ্যে ছিল চিড়া ২.৫ কেজি,চিনি ১ কেজি, বিস্কিট ১০ প্যাকেট, সাবান ২ টা, মাস্ক ১০ পিচ, স্যালাইন ৫
পিচ,পানি ৪লিটার।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: [email protected] মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com