জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ১৩: ১৮
চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে কালোবাজারে নেয়ার পথে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় থেকে ট্রাকভর্তি সার জব্দ করা হয়। এ সময় চালককেও আটক করা হয়।
আটক আব্দুল মান্নান যশোরের অভয়নগর উজেলার মশিউর নগরের আব্দুর রহিমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, যশোরের নোয়াপাড়া থেকে ট্রাকভর্তি সার চাঁপাইনবাবগঞ্জের গোলাপেরহাটের বিসিআইসির ডিলার হুমায়ুন কবিরের গুদামে নেয়া হচ্ছিলো। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সারসহ ট্রাকটি জব্দ করে নিয়ে যায়।
খোঁজ নিয়ে জানা গেছে, বিসিআইসির ডিলার হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে তিনি সার কালোবাজারিতে জড়িত। তবে সার আটকের পর থেকে মুঠোফোন বন্ধ করে পলাতক রয়েছেন ডিলার হুমায়ুন কবির ও তার ছেলে বাবু। সকাল থেকে দোকানও বন্ধ।
পুলিশ জানায়, কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে এসব সার যশোর থেকে আনা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযান চালিয়ে সার জব্দ করা হলেও ডিলারকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি শাহীন আকন্দ বলেন, অবৈধভাবে কালোবাজারে সার নেয়ার পথে উদ্ধার করা ৭০০ বস্তা সার বর্তমানে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com