সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার থানার সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের মধ্যে দফায় দফায় ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষ হয়। এতে প্রাথমিকভাবে দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।জানা যায়, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে শনিবার উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শফিকুর রহমানের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করা হয়। অপরদিকে, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক ও দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমানের নেতৃত্বে হাসপাতাল পয়েন্ট থেকে আরেকটি মিছিল বের হয়। পরে উভয় পক্ষের মিছিল থানার সামনে মুখোমুখি হলে সংঘর্ষের সূত্রপাত হয়।এ প্রতিবেদন লেখা পর্যন্ত উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শফিকুর রহমানের নেতৃত্বে একটি পক্ষ উপজেলা পরিষদের সামনে এবং প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক ও দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমানের নেতৃত্বে অপর পক্ষ থানার দক্ষিণ পাশে অবস্থান করছিল।পরিস্থিতি নিয়ন্ত্রণে জামালগঞ্জ থানার ওসি মো. বন্দে আলীর নেতৃত্বে থানা-পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: [email protected] মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com