ঢাকায় সোনার ছয়টি ‘ডিম’ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। জব্দ করা সোনার মোট ওজন ২ কেজি ৭২৮ গ্রাম। আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৯১ লাখ টাকা। রোববার এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পৃথক দুটি অভিযানে এসব সোনা জব্দ করা হয়। সোনার ডিমগুলো আগে আবুধাবি থেকে বাংলাদেশে আনা হয়েছিল। কিন্তু দেশের বাজারে প্রত্যাশিত দাম না পাওয়ায় সেগুলো আবার আবুধাবিতে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: [email protected] মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com