প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ২০: ১৪ আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ২০: ১৫
ময়মনসিংহ সাংবাদিক সমিতি, ঢাকার ২১ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ম. হামিদুল হক মানিক (দৈনিক দিনকাল) ও সাধারণ সম্পাদক হয়েছেন গোলাম কিবরিয়া (এনটিভি)।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা ও সম্মেলন ২৭-২৮ শেষে এ কমিটি ঘোষণা করা হয়।
প্রধান নির্বাচন কমিশনার বিশিষ্ট সাংবাদিক অ্যাডভোকেট আফজাল এইচ খান এ কমিটি ঘোষণা করেন। আগামী ২০২৭-২০২৮ সেশনের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবে।
সমিতির সিনিয়র সহসভাপতি হয়েছেন সৌরভ জাহাঙ্গীর (দৈনিক বাংলা) ও সহসভাপতি হয়েছেন গালীব হাসান (সরাসরি)। যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম (যুগান্তর), সহসাধারণ সম্পাদক কবির আহমেদ খান (বাসস), সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান (দৈনিক জনতা), কোষাধ্যক্ষ বাজিত হোসেন (বায়জিদ)-(বাংলাদেশ প্রতিদিন), দপ্তর সম্পাদক আনোয়ারুল কাইয়ুম কাজল (একুশে টিভি)।
প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ ফরিদ (দৈনিক বর্তমান, কলকাতা), ক্রীড়া সম্পাদক আকতার হোসেন (এদিন), সাংস্কৃতিক সম্পাদক নঈম মাশরেকী (জনপ্রশাসন), নির্বাহী সদস্য মাহমুদুল হাসান (কালের কণ্ঠ), লতিফুল বারী হামিম (ঢাকা নিউজ২৪), গোলাম সাহানী (সরাসরি), মাশরুর জামান রনি (চ্যানেল আই), মোশাররফ হোসেন, শামসুর রহমান (শামস) (ঠিকানা নিউজ), খাদেমুল ইসলাম (বাংলা নিউজ), খান আমিন ও গোলাম মোস্তফা (আমার দেশ)।
এর আগে সকালে ময়মনসিংহ সাংবাদিক সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) সংসদ সদস্য জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু, ময়মনসিংহ-১০ (গফরগাঁও) সংসদ সদস্য আকতারুজ্জামান বাচ্চু, ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) সংসদ সদস্য কামরুল হাসান মিলন ও ময়মনসিংহ জেলা পরিষদ প্রশাসক এবং বিএনপির যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্স।
এ সময় টাঙ্গাইল সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি এরফানুল হক নাহিদ, নেত্রকোনা সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি রফিক মোহাম্মদসহ ময়মনসিংহ সাংবাদিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com