যুবদল ঢাকা মহানগর উত্তর শাখার দুই সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে মিজানুর রহমান রাজকে আহ্বায়ক এবং শরিফুল ইসলাম মিলনকে সদস্য সচিব করা হয়েছে। পরবর্তী সময়ে এ কমিটির পূর্ণাঙ্গ রূপ ঘোষণা করা হবে। আজ রোববার বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।গত ৩০ সেপ্টেম্বর ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়। যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সিদ্ধান্তে ওই কমিটি বিলুপ্ত করা হয়েছিল বলে সংগঠনটির বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: [email protected] মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com