যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ড. আবদুল আল-সাইয়েদের নির্বাচনী তহবিলে এক দিনেই রেকর্ড পরিমাণ অর্থ জমা পড়েছে। গত রোববার তারই দলের কংগ্রেস সদস্য হ্যালি স্টিভেন্স আকস্মিকভাবে ওই আসনের রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে সমর্থন দেওয়ার পর এ ঘটনা ঘটে।
নির্বাচনের ঠিক দুই দিন আগে আবদুল আল-সাইয়েদের প্রচার শিবির এক দিনেই ২৪ লাখ ডলার সংগ্রহ করেছে। দলটির এক মুখপাত্র জানিয়েছেন, এটি তাঁদের প্রচারণার ইতিহাসে এক দিনে সবচেয়ে বড় তহবিল সংগ্রহের রেকর্ড।
.
আবদুল আল-সাইয়েদের নির্বাচনী প্রচারের মুখপাত্র কোল ওজনিয়াক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘তৃণমূল পর্যায় থেকে রেকর্ড পরিমাণ অর্থ সংগ্রহের এই ঘটনা মিশিগানের মানুষের মাঝে আবদুল আল-সাইয়েদকে নিয়ে তৈরি হওয়া ব্যাপক উদ্দীপনারই প্রমাণ। একই সঙ্গে এটি বছরের পর বছর ধরে মিশিগানকে পিছিয়ে রাখা পুরোনো ধারার রাজনীতিকে প্রত্যাখ্যান করার স্পষ্ট বার্তা।’
প্রচার শিবিরের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এদিন ৬৫ হাজারেরও বেশি মানুষ আল–সাইয়েদের নির্বাচনী তহবিলে অর্থ দিয়েছেন। তাঁদের মধ্যে ২৯ হাজার ৬০২ জন প্রথমবারের মতো তাঁর প্রচারাভিযানে অনুদান দিলেন। প্রত্যেকে গড়ে ৩৬ ডলার ৭৪ সেন্ট করে দিয়েছেন।
.
রোববার ডেমোক্রেটিক পার্টির সদস্য হ্যালি স্টিভেন্স আকস্মিকভাবে রিপাবলিকান প্রার্থীকে সমর্থন দেওয়ায় ডেমোক্রেটিক পার্টির ভেতরেই তাঁর তীব্র সমালোচনা শুরু হয়। তবে এই ঘটনার পর ডেমোক্র্যাটদের কেন্দ্রীয় ও জাতীয় নেতারা আবদুল আল-সাইয়েদের পক্ষে আরও শক্তভাবে মাঠে নেমেছেন।
.মিশিগানে সিনেট নির্বাচনের আগে রিপাবলিকান প্রার্থীকে সমর্থন ডেমোক্র্যাট কংগ্রেস সদস্যের
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: [email protected] মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com