দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর দশমিনায় থানা পুলিশের আয়োজনে মঙ্গলবার রাত ১০টায় সিনিয়র সহকারী পুলিশ সুপার গলাচিপা সার্কেল মো. ফারুক হোসেন এর সদ্য অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি ও বদলী জনিত বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে। থানা ওসি মো. জসীম এর সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. আল আমিন। এছারাও বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এস আই দেবাশীষ, এস আই ইমন ও কনেষ্টাবল মনির প্রমুখ। বক্তারা বক্তব্যে বলেন, চাকরি জীবনে তার ভবিষ্যত মঙ্গল কামনা করেন আর দেশের দায়িত্ব পালন করতে পারেন। এ সময় থানার সকল পুলিশ সদস্য ও বিভিন্ন গণমাধ্যম কর্মীরা ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: [email protected] মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com