গতকাল অপেক্ষায় থাকা সেঞ্চুরিটা আজ পেয়েছেন রাজশাহীর এস এম মেহরব। ৫ উইকেট পেয়েছেন সিলেটের বাঁহাতি স্পিনার নাসুম আহমেদও। মাঠের পারফরম্যান্সের জাতীয় ক্রিকেট লিগে আজকের ঘটনা বলতে এই দুটিই। দুই দিন পেরিয়ে গেলেও রাজশাহীতে রংপুর ও বরিশালের ম্যাচটা শুরু করা যায়নি।
.
গত দুই দিন কোনো বৃষ্টি নেই রাজশাহীতে। তবু রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে বরিশাল–ঢাকা ম্যাচের এখনো টসও হয়নি। আগামীকাল কখন খেলা শুরু হবে সেটিও এখনো নিশ্চিত নয়।
কেন বল মাঠে গড়ানো যাচ্ছে না জানতে চাইলে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামের কিউরেটর গোলম রসুল প্রথম আলোকে জানিয়েছেন, মাটির কারণে বৃষ্টি হলেই কাদা হয়ে যায়। দুই দিন বৃষ্টির পর যে কাদা হয়েছে, তা এখনো শুকানো যাচ্ছে না।
ক্রিকেটারদের চোটের কথা বিবেচনায় নিয়ে আম্পায়াররা ম্যাচ শুরু করছেন না। আগামীকাল দুপুরের দিকে খেলা শুরু হতে পারে।
.
খুলনার বিপক্ষে ফলোঅনে পড়েছে ময়মনিসংহ। খুলনা বিভাগীয় স্টেডিয়ামে নুরুল হাসান ও মোহাম্মদ মিঠুনের সেঞ্চুরিতে ২৮৮ রান করে খুলনা। ময়মনসিংহ ১০৮ রানে অলআউট। ক্র্যাম্প হওয়ায় ১৮ রান করা মোসাদ্দেক হোসেন মাঠ ছেড়ে যেতে বাধ্য হন।
.
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও ৫৭ রানে ২ উইকেট হারিয়ে ফেলে ময়নসিংহ। মাহফিজুল ইসলাম ২৫ ও মুনিম শাহরিয়ার শূন্য রান নিয়ে কাল দিন শুরু করবেন।
.
১ উইকেটে ৬১ রান নিয়ে আজ দিন শুরু করে চট্টগ্রাম। সেই দল অলআউট হয়ে গেছে ২১০ রানেই। কৃতিত্বটা নাসুম আহমেদেরই বেশি। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৩তম বার ৫ উইকেট পেয়েছেন সিলেটের বাঁহাতি স্পিনার নাসুম। চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ ৮২ রান এসেছে ওপেনার মাহমুদুল হাসানের ব্যাটে।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ৮৯ রান করেছে সিলেট। ওপেনার জাকির হাসান ৩৫ ও মুবিন আহমেদ ১০ রান করে আউট হয়ে গেছেন।
.
রংপুরের বিপক্ষে ২৩১ রানে অলআউট হয়ে গেছে রাজশাহী। এই ম্যাচে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরি পেয়েছেন এসএম মেহরব। গতকাল ৮২ রানে অপরাজিত ছিলেন তিনি। আজ ১০১ রান করে ডানহাতি পেসার মেহেদী হাসানের বলে বোল্ড হয়েছেন। রংপুরের মেহেদী সব মিলিয়ে ৪ উইকেট নেন।
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ২৩১ রান করেছে রংপুর। ফিফটি পাওয়া ওপেনার অনিক সরকার ৫৯ রানে অপরাজিত আছেন, তাঁর সঙ্গী ৪৫ রান করা ইকবাল হোসেন।
.এমন হারের দায় কি শুধুই নাজমুল–লিটনদের
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: [email protected] মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com